আওয়ামী লীগের জন্ম ১৯৪৯ সালের ২৩ জুন। দলটির বয়স ৭৬ পেরিয়েছে।
৪৫ বছর ধরে এই দলের সভাপতি শেখ হাসিনা। রাষ্ট্রক্ষমতার চূড়ায় ছিলেন ২০ বছরের বেশি। আওয়ামী লীগে তাঁর কোনো বিকল্প নেই।
শেখ হাসিনার জীবন নয়, এই বইয়ে তাঁর রাজনৈতিক জীবনের আখ্যান তুলে ধরা হয়েছে। তাঁর উত্থান ছিল নাটকীয়।
১৯৮১ সালে প্রবাসে থেকে দলের সভাপতি নির্বাচিত হয়ে চলে আসেন আলোচনার কেন্দ্রে। ২০২৪ সালের জানুয়ারিতে পঞ্চমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ছয় মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণআন্দোলনে পরিণত হলে ৫ আগস্ট তাঁর সরকারের পতন হয়।
অনুসন্ধানী গবেষক মহিউদ্দিন আহমদ নানান সূত্র ঘেঁটে হাসিনা ও তাঁর সময়কে তুলে এনেছেন এ বইয়ে।