Skip to Content
Samakalin Shrestho Bideshi

Price:

360.00 ৳

আত্মদর্শন
আত্মদর্শন
636.00 ৳
795.00 ৳ (20% OFF)
Dhaka From City to Megacity
Dhaka From City to Megacity
1,196.00 ৳
1,495.00 ৳ (20% OFF)

Samakalin Shrestho Bideshi

অনুবাদশিল্প অত্যন্ত মৌলিক এক সৃজনশীলতা, যার গঠনভিত্তিতে রয়ে যায় অন্য এক কথাশিল্পীর নিজস্ব সত্তা। ভিন্নদেশি, ভিন্ন ভাষার সেই কথাশিল্পী-রচিত সাহিত্যকর্মে প্রতিফলিত ভিন্ন সময়, সমাজ, মানবমন, সবকিছুকে অনুবাদক তাঁর নিজের ভাষায় নতুন করে যেন আরও একবার রচনা করেন। অচেনা সমাজ, অচেনা সময় ভিন্ন ভাষাভাষীর মানসচক্ষে নতুন করে আবার সচল হয়ে ওঠে। সাহিত্যের নবজন্ম এভাবে বারংবার সংঘটিত হয় অনুবাদের মাধ্যমে। সেরকমই, বাংলা কথাসাহিত্যের সর্বজনীন জগতেও অনুবাদশিল্পের ভূমিকা অপরিসীম। বাংলা ভাষায় অনুবাদচর্চা বয়সের নিরিখে প্রাজ্ঞ হলেও, আজ বাংলা ভাষায় বিশ্বসাহিত্য অনুবাদের যে নতুন ঢেউ দেখা দিয়েছে, সেটি পরম আদরণীয়। বিশেষ করে ধ্রুপদী-সাহিত্য অনুবাদের পাশাপাশি সমসাময়িক সাহিত্যের অনুবাদও প্রয়োজন যেকোনো ভাষার সাহিত্যের হিতার্থে। সমকালীন শ্রেষ্ঠ বিদেশি গল্প নামের এই অনুবাদ-গল্পের সংকলনটিতে সেরকমই আধুনিক এবং সমসাময়িক সাহিত্যিকদের সৃষ্টিকে অত্যন্ত সাবলীল এবং নান্দনিক ভাষায় অনুবাদ করেছেন উৎপল দাশগুপ্ত। শলোকফ থেকে শুরু করে রুশদী হয়ে হারুকি মুরাকামি পর্যন্ত এই বইয়ের ব্যাপ্তি। নানান স্বাদের, বিভিন্ন দেশের পটভূমিকে কেন্দ্র করে রচিত এই বইয়ের প্রতিটি গল্প বিশ্বসাহিত্যের উজ্জ্বল একেকটি রত্ন। . . বিশ্বের স্বনামধন্য কয়েকজন সাহিত্যিকের মোট একুশটি ছোটগল্পের অনুবাদ নিয়ে সাজানো হলো ‘সমকালীন শ্রেষ্ঠ বিদেশি গল্প’। সমাজ পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে জীবন এবং মূল্যবোধের অর্থ বারবার বদলে ফেলা আধুনিক পৃথিবী কীভাবে সাহিত্যের সৃষ্টিশীলতা এবং সৌন্দর্যবোধকে নানান দৃষ্টিকোণে প্রভাবিত করেছে—লিপিবদ্ধ হয়ে রইল এই বইয়ে। ভিন্ন দেশ-সংস্কৃতির পটভূমিকায় আধুনিক বাস্তবজীবনের পাশাপাশি মানুষের চিরন্তন আবেগ-অনুভূতি, বেঁচে থাকার লড়াই, হার-জিত, সবকিছু দুই মলাটের ভেতরে সুসজ্জিত হয়েছে উৎপল দাশগুপ্ত কৃত সুন্দর এবং সাবলীল অনুবাদে।
See More
https://pathakshamabesh.com/web/image/product.template/51558/image_1920?unique=0c38bcb

360.00 ৳ 360.0 BDT 450.00 ৳

Not Available For Sale

(20% OFF)

This combination does not exist.

অনুবাদশিল্প অত্যন্ত মৌলিক এক সৃজনশীলতা, যার গঠনভিত্তিতে রয়ে যায় অন্য এক কথাশিল্পীর নিজস্ব সত্তা। ভিন্নদেশি, ভিন্ন ভাষার সেই কথাশিল্পী-রচিত সাহিত্যকর্মে প্রতিফলিত ভিন্ন সময়, সমাজ, মানবমন, সবকিছুকে অনুবাদক তাঁর নিজের ভাষায় নতুন করে যেন আরও একবার রচনা করেন। অচেনা সমাজ, অচেনা সময় ভিন্ন ভাষাভাষীর মানসচক্ষে নতুন করে আবার সচল হয়ে ওঠে। সাহিত্যের নবজন্ম এভাবে বারংবার সংঘটিত হয় অনুবাদের মাধ্যমে। সেরকমই, বাংলা কথাসাহিত্যের সর্বজনীন জগতেও অনুবাদশিল্পের ভূমিকা অপরিসীম। বাংলা ভাষায় অনুবাদচর্চা বয়সের নিরিখে প্রাজ্ঞ হলেও, আজ বাংলা ভাষায় বিশ্বসাহিত্য অনুবাদের যে নতুন ঢেউ দেখা দিয়েছে, সেটি পরম আদরণীয়। বিশেষ করে ধ্রুপদী-সাহিত্য অনুবাদের পাশাপাশি সমসাময়িক সাহিত্যের অনুবাদও প্রয়োজন যেকোনো ভাষার সাহিত্যের হিতার্থে। সমকালীন শ্রেষ্ঠ বিদেশি গল্প নামের এই অনুবাদ-গল্পের সংকলনটিতে সেরকমই আধুনিক এবং সমসাময়িক সাহিত্যিকদের সৃষ্টিকে অত্যন্ত সাবলীল এবং নান্দনিক ভাষায় অনুবাদ করেছেন উৎপল দাশগুপ্ত। শলোকফ থেকে শুরু করে রুশদী হয়ে হারুকি মুরাকামি পর্যন্ত এই বইয়ের ব্যাপ্তি। নানান স্বাদের, বিভিন্ন দেশের পটভূমিকে কেন্দ্র করে রচিত এই বইয়ের প্রতিটি গল্প বিশ্বসাহিত্যের উজ্জ্বল একেকটি রত্ন। . . বিশ্বের স্বনামধন্য কয়েকজন সাহিত্যিকের মোট একুশটি ছোটগল্পের অনুবাদ নিয়ে সাজানো হলো ‘সমকালীন শ্রেষ্ঠ বিদেশি গল্প’। সমাজ পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে জীবন এবং মূল্যবোধের অর্থ বারবার বদলে ফেলা আধুনিক পৃথিবী কীভাবে সাহিত্যের সৃষ্টিশীলতা এবং সৌন্দর্যবোধকে নানান দৃষ্টিকোণে প্রভাবিত করেছে—লিপিবদ্ধ হয়ে রইল এই বইয়ে। ভিন্ন দেশ-সংস্কৃতির পটভূমিকায় আধুনিক বাস্তবজীবনের পাশাপাশি মানুষের চিরন্তন আবেগ-অনুভূতি, বেঁচে থাকার লড়াই, হার-জিত, সবকিছু দুই মলাটের ভেতরে সুসজ্জিত হয়েছে উৎপল দাশগুপ্ত কৃত সুন্দর এবং সাবলীল অনুবাদে।

Title

Samakalin Shrestho Bideshi

Publisher

Kobi Prokashani

Number of Pages

199

Language

Bengali / বাংলা

Category

  • Story
  • First Published

    APR 2025

    Delivery Charge (Based on Location & Book Weight)

     Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)

     Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)

     International Delivery: Charges vary by country and book weight — will be informed after order confirmation.

     3 Days Happy ReturnChange of mind is not applicable

     Multiple Payment Methods

    Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available. 

    অনুবাদশিল্প অত্যন্ত মৌলিক এক সৃজনশীলতা, যার গঠনভিত্তিতে রয়ে যায় অন্য এক কথাশিল্পীর নিজস্ব সত্তা। ভিন্নদেশি, ভিন্ন ভাষার সেই কথাশিল্পী-রচিত সাহিত্যকর্মে প্রতিফলিত ভিন্ন সময়, সমাজ, মানবমন, সবকিছুকে অনুবাদক তাঁর নিজের ভাষায় নতুন করে যেন আরও একবার রচনা করেন। অচেনা সমাজ, অচেনা সময় ভিন্ন ভাষাভাষীর মানসচক্ষে নতুন করে আবার সচল হয়ে ওঠে। সাহিত্যের নবজন্ম এভাবে বারংবার সংঘটিত হয় অনুবাদের মাধ্যমে। সেরকমই, বাংলা কথাসাহিত্যের সর্বজনীন জগতেও অনুবাদশিল্পের ভূমিকা অপরিসীম। বাংলা ভাষায় অনুবাদচর্চা বয়সের নিরিখে প্রাজ্ঞ হলেও, আজ বাংলা ভাষায় বিশ্বসাহিত্য অনুবাদের যে নতুন ঢেউ দেখা দিয়েছে, সেটি পরম আদরণীয়। বিশেষ করে ধ্রুপদী-সাহিত্য অনুবাদের পাশাপাশি সমসাময়িক সাহিত্যের অনুবাদও প্রয়োজন যেকোনো ভাষার সাহিত্যের হিতার্থে। সমকালীন শ্রেষ্ঠ বিদেশি গল্প নামের এই অনুবাদ-গল্পের সংকলনটিতে সেরকমই আধুনিক এবং সমসাময়িক সাহিত্যিকদের সৃষ্টিকে অত্যন্ত সাবলীল এবং নান্দনিক ভাষায় অনুবাদ করেছেন উৎপল দাশগুপ্ত। শলোকফ থেকে শুরু করে রুশদী হয়ে হারুকি মুরাকামি পর্যন্ত এই বইয়ের ব্যাপ্তি। নানান স্বাদের, বিভিন্ন দেশের পটভূমিকে কেন্দ্র করে রচিত এই বইয়ের প্রতিটি গল্প বিশ্বসাহিত্যের উজ্জ্বল একেকটি রত্ন। . . বিশ্বের স্বনামধন্য কয়েকজন সাহিত্যিকের মোট একুশটি ছোটগল্পের অনুবাদ নিয়ে সাজানো হলো ‘সমকালীন শ্রেষ্ঠ বিদেশি গল্প’। সমাজ পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে জীবন এবং মূল্যবোধের অর্থ বারবার বদলে ফেলা আধুনিক পৃথিবী কীভাবে সাহিত্যের সৃষ্টিশীলতা এবং সৌন্দর্যবোধকে নানান দৃষ্টিকোণে প্রভাবিত করেছে—লিপিবদ্ধ হয়ে রইল এই বইয়ে। ভিন্ন দেশ-সংস্কৃতির পটভূমিকায় আধুনিক বাস্তবজীবনের পাশাপাশি মানুষের চিরন্তন আবেগ-অনুভূতি, বেঁচে থাকার লড়াই, হার-জিত, সবকিছু দুই মলাটের ভেতরে সুসজ্জিত হয়েছে উৎপল দাশগুপ্ত কৃত সুন্দর এবং সাবলীল অনুবাদে।
    No Specifications