ছাত্র সুহৃদ : হিরণ্ময় স্মৃতি গ্রন্থটি একটি দুর্লভ সংগ্রহ। আজ হতে ১১৩ বছর পূর্বে রাজা রাজেন্দ্র নারায়ণ মাধ্যমিক হাই ইংলিশ স্কুল থেকে প্রকাশিত হতো ছাত্র সুহৃদ নামের পত্রিকা। যেটি আজকের দিনের বিদ্যায়তনগুলোর জন্য একটি দৃষ্টান্তমূলক নিদর্শন হয়ে রয়েছে। ছাত্র সুহৃদ পত্রিকা প্রকাশনার সঙ্গে সর্বাগ্রে যে নামটি অতি উজ্জ্বলতর হয়ে সামনে আসে তিনি সেই সময়ে রাজা রাজেন্দ্র নারায়ণ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় মৌলভী মরহুম বদরুজ্জামান সাহেব।
দুর্লভ এ সংকলনটি সম্পাদনা করেছেন মৌলভী বদরুজ্জামান সাহেবের সুযোগ্য কনিষ্ঠ পুত্র ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিক।
সংকলনটি একদিকে বিলুপ্তপ্রায় ইতিহাসের সাক্ষ্য দেয়, আবার অন্যদিকে এ কালের পাঠকদের জন্য একটি ঐতিহাসিক পাঠও বটে, যা গবেষকদের সংগ্রহে থাকা আবশ্যক।