গ্রাফিক ডিজাইনের মৌলিক বিষয়গুলোই 'গ্রাফিক ডিজাইন সুচনা'-বইয়ের মুখ্য বিষয়। বাংলা ভাষায় গ্রাফিক ডিজাইন সম্পর্কিত এ এক অনন্য গ্রন্থ। এ বইয়ে ডিজাইনের আলোচিত বিষয়গুলো একজন সৃজনশীল ও দক্ষ গ্রাফিক ডিজাইনারের জানা অত্যাবশ্যক। বইটি মূলত তাদেরই জন্য, যারা নিজেদের গ্রাফিক ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চায়; এ-ছাড়া বইটি ডিজাইন শিক্ষার প্রতিষ্ঠানগুলোয় শ্রেণি-পাঠ্যক্রমেরও অংশ হতে পারে। গ্রাফিক ডিজাইনের বিষয় নিয়ে যাঁরা অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করেন, সঠিক কনটেন্ট তৈরিতে তাদের জন্যও এ-বইটি প্রভূত ভূমিকা রাখবে।
হার্ডকভারে বাঁধাইকৃত ২৫৬ পৃষ্ঠার বইটি সম্পূর্ণ ৫ কালারে ১২০ গ্রাম কোটেড কাগজে ছাপা।