‘তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস’ গ্রন্থটি প্রকাশিত হলো। এ গ্রন্থটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এমএ ফাইনাল ইয়ারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিলেবাস অনুযায়ী রচিত। বর্তমান বিশ্ব কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এ স্থবির।
সারা বিশ্বে অনলাইনে ক্লাস চলছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অনলাইনে ক্লাস নেয়ার সময় ছাত্রছাত্রীরা এ বিষয়ের ওপর একটি বই লেখার অনুরোধ করে। তাদের অনুরোধে সাড়া দিয়ে বর্তমান গ্রন্থটি লেখা হয়েছে। গ্রন্থটি অত্যন্ত সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে।
এ গ্রন্থে সর্বাধিক তথ্য ব্যবহার করা হয়েছে।