Skip to Content
আহমদ ছফা : আমার কথা কইবে পাখি

Price:

360.00 ৳

আত্মদর্শন
আত্মদর্শন
636.00 ৳
795.00 ৳ (20% OFF)
Dhaka From City to Megacity
Dhaka From City to Megacity
1,196.00 ৳
1,495.00 ৳ (20% OFF)

আহমদ ছফা : আমার কথা কইবে পাখি

১৯৪৩ সালে জন্ম, ২০০১ সালে মৃত্যু। ইতিমধ্যে আড়াই দশক পেরিয়ে গেলেও এখনো আলোচনায় আছেন আহমদ ছফা। জীবনাচরণে ও লেখাজোখায় আর দশজনের চেয়ে আলাদা। তাই তিনি বিশিষ্ট। ছফাকে নিয়ে একেকজনের একেক রকম অভিজ্ঞতা। চলার পথে অনেককে স্নেহ-প্রশ্রয় দিয়েছেন, সাহাঘ্যের হাত বাড়িয়েছেন। কাউকে এড়িয়ে গেছেন। আবার কাউকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তিনি কারও চোখে দুর্মুখ, কারও চোখে প্রতিবাদী লেখক, আবার কারও চোখে মনীষী। তিনি না ছিলেন গৃহী, না ছিলেন বিবাগী, অথবা ছিলেন দুটোই। ব্যক্তি ছফার চেয়ে সাহিত্যের ছফাকে চেনেন বেশি মানুষ। তাঁরা তাঁকে খোঁজেন তাঁর কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে, প্রবন্ধে। তাঁর লেখায় আছে শব্দের ঝঙ্কার, আছে কৌতুক, বিদ্রূপ, এমনকি নিদারুণ কশাঘাত। এটি ছফার জীবনীগ্রন্থ নয়, নয় তাঁর সাহিত্যকর্মের মূল্যায়ন। এ বইয়ে তাঁকে স্মৃতি থেকে তুলে এনেছেন লেখক। এখানে ছফা দোষে-গুণে রক্ত-মাংসের একজন মানুষ। ছফার সঙ্গে এ বইয়ে উঠে এসেছে লেখকের নিজের বয়ানে ওই সময়ের আখ্যান।
See More
https://pathakshamabesh.com/web/image/product.template/51581/image_1920?unique=6adaa01

360.00 ৳ 360.0 BDT 450.00 ৳

Not Available For Sale

(20% OFF)

This combination does not exist.

১৯৪৩ সালে জন্ম, ২০০১ সালে মৃত্যু। ইতিমধ্যে আড়াই দশক পেরিয়ে গেলেও এখনো আলোচনায় আছেন আহমদ ছফা। জীবনাচরণে ও লেখাজোখায় আর দশজনের চেয়ে আলাদা। তাই তিনি বিশিষ্ট। ছফাকে নিয়ে একেকজনের একেক রকম অভিজ্ঞতা। চলার পথে অনেককে স্নেহ-প্রশ্রয় দিয়েছেন, সাহাঘ্যের হাত বাড়িয়েছেন। কাউকে এড়িয়ে গেছেন। আবার কাউকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তিনি কারও চোখে দুর্মুখ, কারও চোখে প্রতিবাদী লেখক, আবার কারও চোখে মনীষী। তিনি না ছিলেন গৃহী, না ছিলেন বিবাগী, অথবা ছিলেন দুটোই। ব্যক্তি ছফার চেয়ে সাহিত্যের ছফাকে চেনেন বেশি মানুষ। তাঁরা তাঁকে খোঁজেন তাঁর কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে, প্রবন্ধে। তাঁর লেখায় আছে শব্দের ঝঙ্কার, আছে কৌতুক, বিদ্রূপ, এমনকি নিদারুণ কশাঘাত। এটি ছফার জীবনীগ্রন্থ নয়, নয় তাঁর সাহিত্যকর্মের মূল্যায়ন। এ বইয়ে তাঁকে স্মৃতি থেকে তুলে এনেছেন লেখক। এখানে ছফা দোষে-গুণে রক্ত-মাংসের একজন মানুষ। ছফার সঙ্গে এ বইয়ে উঠে এসেছে লেখকের নিজের বয়ানে ওই সময়ের আখ্যান।

মহিউদ্দিন আহমদ

মহিউদ্দিন আহমদ সাম্প্রতিক সময়ে প্রকাশিত মহিউদ্দিন আহমদের বই ‘এক-এগারো’ও তার পূর্বে প্রকাশিত বইগুলোর মতো পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে, দিয়েছে জানা-অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। রাজনীতি ও রাজনৈতিক দল ও এর সাথে জড়িত ব্যক্তিবর্গের সম্বন্ধে জানতে, বুঝতে এবং অনুসন্ধানী তথ্য পেতে তার বইয়ের তুলনা হয় না। মহিউদ্দিন আহমদ এর বই সমূহ হলো বিষয়ভিত্তিক গবেষণাগ্রন্থ, যেগুলোতে লেখক নিজের বিশ্লেষণী জ্ঞান কাজে লাগিয়ে কোনো একটি বিষয়ের গভীরে গিয়ে অনুসন্ধান করেছেন, তার সাথে জড়িতদের থেকে তথ্য নিয়েছেন, মিডিয়া গবেষণা করেছেন এবং বিস্তর তথ্যা ঘেটে সবচেয়ে প্রামাণ্য তথ্যটুকুই দেয়ার চেষ্টা করেছেন। ‘বাঙালির জাপান আবিষ্কার’, ‘ইতিহাসের যাত্রী’, ‘রাজনীতির অমীমাংসিত গদ্য’, ‘জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি’, ‘বিএনপি: সময়-অসময়’, ‘আওয়ামীলীগের উত্থানপর্ব: ১৯৪৮-১৯৭০’, ‘আওয়ামীলীগ: যুদ্ধদিনের কথা’, ‘এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল’, ‘আলোকিত মানুষ’, ‘এ্যালান পো’র শ্রেষ্ঠ গল্প’, ‘বোমা বন্দুকের চোরাবাজার’, ‘Seoul Diary’, ‘Elegy and Dream’- এর মতো পাঠকপ্রিয় বই নিয়ে মহিউদ্দিন আহমদ এর বই সমগ্র। মহিউদ্দিন আহমদ ১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। শিক্ষাজীবনে জড়িত ছিলেন ছাত্র রাজনীতির সাথেও। ১৯৭০ সালের ডাকসু নির্বাচনে মুহসীন হল থেকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরের বছর মুক্তিযুদ্ধে তিনি ‘বেঙ্গল লিবারেশন ফ্রন্ট’ এর হয়ে যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে এনজিও স্টাডিজ নামক একটি বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন। কর্মজীবনে তিনি দৈনিক গণকণ্ঠে কাজ করেছেন। বর্তমানে নিয়মিত কলাম লিখছেন প্রথম আলো পত্রিকায়। তার লেখা অধিকাংশ বই-ই প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে।

Title

আহমদ ছফা : আমার কথা কইবে পাখি

Author

মহিউদ্দিন আহমদ

Publisher

Prothoma Prakashan

Number of Pages

176

Language

Bengali / বাংলা

Category

  • Memoir
  • First Published

    DEC 2025

    Delivery Charge (Based on Location & Book Weight)

     Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)

     Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)

     International Delivery: Charges vary by country and book weight — will be informed after order confirmation.

     3 Days Happy ReturnChange of mind is not applicable

     Multiple Payment Methods

    Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available. 

    ১৯৪৩ সালে জন্ম, ২০০১ সালে মৃত্যু। ইতিমধ্যে আড়াই দশক পেরিয়ে গেলেও এখনো আলোচনায় আছেন আহমদ ছফা। জীবনাচরণে ও লেখাজোখায় আর দশজনের চেয়ে আলাদা। তাই তিনি বিশিষ্ট। ছফাকে নিয়ে একেকজনের একেক রকম অভিজ্ঞতা। চলার পথে অনেককে স্নেহ-প্রশ্রয় দিয়েছেন, সাহাঘ্যের হাত বাড়িয়েছেন। কাউকে এড়িয়ে গেছেন। আবার কাউকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তিনি কারও চোখে দুর্মুখ, কারও চোখে প্রতিবাদী লেখক, আবার কারও চোখে মনীষী। তিনি না ছিলেন গৃহী, না ছিলেন বিবাগী, অথবা ছিলেন দুটোই। ব্যক্তি ছফার চেয়ে সাহিত্যের ছফাকে চেনেন বেশি মানুষ। তাঁরা তাঁকে খোঁজেন তাঁর কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে, প্রবন্ধে। তাঁর লেখায় আছে শব্দের ঝঙ্কার, আছে কৌতুক, বিদ্রূপ, এমনকি নিদারুণ কশাঘাত। এটি ছফার জীবনীগ্রন্থ নয়, নয় তাঁর সাহিত্যকর্মের মূল্যায়ন। এ বইয়ে তাঁকে স্মৃতি থেকে তুলে এনেছেন লেখক। এখানে ছফা দোষে-গুণে রক্ত-মাংসের একজন মানুষ। ছফার সঙ্গে এ বইয়ে উঠে এসেছে লেখকের নিজের বয়ানে ওই সময়ের আখ্যান।
    No Specifications