Skip to Content
মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ

Price:

340.00 ৳

আত্মদর্শন
আত্মদর্শন
636.00 ৳
795.00 ৳ (20% OFF)
Dhaka From City to Megacity
Dhaka From City to Megacity
1,196.00 ৳
1,495.00 ৳ (20% OFF)

মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীর হাল ধরেছেন তাজউদ্দীন আহমদ। ইতিহাসের তখন অগ্নিগর্ভ সময়। উত্তেজনা ও উদ্বেগে ভরা সেই সময়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকও চলছে একের পর এক। বৈঠকে প্রত্যেকের কথা তাজউদ্দীন টুকে টুকে রেখেছেন নিজের হাতে। দেশ স্বাধীন হলো, তাঁর নোট নেওয়া থামল না। এখন তিনি দায়িত্ববান অর্থমন্ত্রী। নতুন নির্মীয়মাণ রাষ্ট্রের প্রথম সংসদে, বাজেট অধিবেশনে, নানা উত্থানে-পতনে-সংকটে অব্যাহত রইল তাজউদ্দীনের নোট নেওয়া। নোটের মধ্যে রইল কখনো তাঁর নিজের গুরুত্ব আরোপণ, কখনোবা কারও কথার সূত্রে নিজের চকিত কোনো মন্তব্য। স্বাধীনতার অর্ধশতকেরও পরে আলোর মুখ দেখছে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক এবং বাংলাদেশের বুদ্ধিদীপ্ত সেই রাজনীতিকের লেখা অজানা ও অমূল্য দলিল। তাজউদ্দীন আহমদের এই ব্যক্তিগত নোট মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নামে নবীন রাষ্ট্রের সূচনাকালকে নতুন আলোয় উদ্ভাসিত করে তুলেছে।
See More
https://pathakshamabesh.com/web/image/product.template/51613/image_1920?unique=255f391

340.00 ৳ 340.0 BDT 425.00 ৳

Not Available For Sale

(20% OFF)

This combination does not exist.

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীর হাল ধরেছেন তাজউদ্দীন আহমদ। ইতিহাসের তখন অগ্নিগর্ভ সময়। উত্তেজনা ও উদ্বেগে ভরা সেই সময়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকও চলছে একের পর এক। বৈঠকে প্রত্যেকের কথা তাজউদ্দীন টুকে টুকে রেখেছেন নিজের হাতে। দেশ স্বাধীন হলো, তাঁর নোট নেওয়া থামল না। এখন তিনি দায়িত্ববান অর্থমন্ত্রী। নতুন নির্মীয়মাণ রাষ্ট্রের প্রথম সংসদে, বাজেট অধিবেশনে, নানা উত্থানে-পতনে-সংকটে অব্যাহত রইল তাজউদ্দীনের নোট নেওয়া। নোটের মধ্যে রইল কখনো তাঁর নিজের গুরুত্ব আরোপণ, কখনোবা কারও কথার সূত্রে নিজের চকিত কোনো মন্তব্য। স্বাধীনতার অর্ধশতকেরও পরে আলোর মুখ দেখছে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক এবং বাংলাদেশের বুদ্ধিদীপ্ত সেই রাজনীতিকের লেখা অজানা ও অমূল্য দলিল। তাজউদ্দীন আহমদের এই ব্যক্তিগত নোট মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নামে নবীন রাষ্ট্রের সূচনাকালকে নতুন আলোয় উদ্ভাসিত করে তুলেছে।

তাজউদ্দীন আহমদ

তাজউদ্দীন আহমদ জন্ম ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে। ম্যাট্রিকুলেশন ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় বাের্ডে স্ট্যান্ড করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং কারাগার থেকে পরীক্ষা দিয়ে আইন পাস করেন। ছাত্রজীবনেই সমাজকর্মে জড়িয়ে পড়েন। মুসলিম লীগের সক্রিয় কর্মী হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেন। ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৪৮ থেকে ভাষা আন্দোলন সংগ্রাম পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে এমএলএ। ১৯৫৭ সালে আওয়ামী লীগের সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক। ১৯৬৪ সালে। | আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হলে সাংগঠনিক সম্পাদক এবং ১৯৬৬ সালে সাধারণ সম্পাদক। ছয় দফার পক্ষে আন্দোলন পরিচালনাকালে ১৯৬৬ সালে। কারাবরণ। ১৯৬৯-এর গণ-আন্দোলনের সময় মুক্তি। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য। ১৯৭১ সালের মার্চে অসহযােগ আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন । বাংলাদেশের প্রথম সরকারের প্রধানমন্ত্রী। হিসেবে ৯ মাস অত্যন্ত দক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা । ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন। ১৯৭৪ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ। বঙ্গবন্ধুকে হত্যার পরপরই তাঁকে গ্রেপ্তার এবং ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় বন্দী অবস্থায় হত্যা করা হয়।

Title

মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ

Author

তাজউদ্দীন আহমদ

Publisher

Prothoma Prakashan

Number of Pages

166

Language

Bengali / বাংলা

Category

  • Liberation / Diary / Memories / Politics
  • First Published

    FEB 2026

    Delivery Charge (Based on Location & Book Weight)

     Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)

     Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)

     International Delivery: Charges vary by country and book weight — will be informed after order confirmation.

     3 Days Happy ReturnChange of mind is not applicable

     Multiple Payment Methods

    Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available. 

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীর হাল ধরেছেন তাজউদ্দীন আহমদ। ইতিহাসের তখন অগ্নিগর্ভ সময়। উত্তেজনা ও উদ্বেগে ভরা সেই সময়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকও চলছে একের পর এক। বৈঠকে প্রত্যেকের কথা তাজউদ্দীন টুকে টুকে রেখেছেন নিজের হাতে। দেশ স্বাধীন হলো, তাঁর নোট নেওয়া থামল না। এখন তিনি দায়িত্ববান অর্থমন্ত্রী। নতুন নির্মীয়মাণ রাষ্ট্রের প্রথম সংসদে, বাজেট অধিবেশনে, নানা উত্থানে-পতনে-সংকটে অব্যাহত রইল তাজউদ্দীনের নোট নেওয়া। নোটের মধ্যে রইল কখনো তাঁর নিজের গুরুত্ব আরোপণ, কখনোবা কারও কথার সূত্রে নিজের চকিত কোনো মন্তব্য। স্বাধীনতার অর্ধশতকেরও পরে আলোর মুখ দেখছে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক এবং বাংলাদেশের বুদ্ধিদীপ্ত সেই রাজনীতিকের লেখা অজানা ও অমূল্য দলিল। তাজউদ্দীন আহমদের এই ব্যক্তিগত নোট মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নামে নবীন রাষ্ট্রের সূচনাকালকে নতুন আলোয় উদ্ভাসিত করে তুলেছে।
    No Specifications