অনেকেই আছেন যাদের দেখে মনে হবে শরীর মনে বেশ ভালো আছেন। অথচ জিজ্ঞেস করলে বলেন- ‘আছি, এইতো’! জোর গলায় মন থেকে বলতে পারেন না- ‘সুস্থ্য আছি, ভালো আছি’।
স্বাস্থ্য এবং সুস্থতার মধ্যে সম্পর্ক থাকলেও, বিষয় দুটো এক নয়। স্বাস্থ্যকে বলা চলে সুস্থতার অংশ। সুস্থতার আরেক নাম কুশল। ইংরেজিতে যাকে বলে ওয়েলনেস । সুস্থতা বা কুশলের সাথে সম্পর্ক আছে আমাদের শারীরিক, মানসিক, আবেগিক এবং আত্মিক স্বাস্থ্যের। আমাদের সব রকম স্বাস্থ্য যখন ভালো থাকে, তখনই কেবল বলা যায় আমরা সুস্থ আছি, সার্বিক কুশলে আছি। পরিপূর্ণ সুস্থতা পেতে যেসব নিয়ম মানা দরকার, কী করলে ভালো থাকা যাবে, সেসব পরামর্শ নিয়ে বাংলাভাষায় লিখেছি নতুন ধারার এই গ্রন্থ- ‘সুস্থতার সন্ধানে’।