চারিদিকে খোঁজা শুরু হয়, আত্মীয়-স্বজনের বাড়িতে ফোন দিয়ে খোঁজ নেওয়া হয়। কোথাও মায়ের সন্ধান পায় না আলো। রাস্তার মোড়ের চায়ের দোকানদার বলল, ফজরের আযানের সময় সে যখন দোকানের ঝাঁপ খুলছে, তখন দেখেছে একটা ব্যাগ হাতে আলোর মা রেল স্টেশনের দিকে যাচ্ছে।
আলো খুঁজে দেখে সত্যিই বাবার ট্রাভেল ব্যাগটা নাই, একই সাথে ঘরে মায়ের থ্রিপিস, শাড়ি কোন কিছুই নাই। সত্যি সত্যি কি মা সব নিয়ে পরপুরুষের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছে?
পুরো এলাকায় রটে যায় হেডমাস্টারের বউ কেরামত আলী কন্ট্রাক্টরের সাথে পালিয়ে গেছে। লোকাল পত্রিকায় নিউজ হয়ে গেছে... “প্রধান শিক্ষকের বউ নিয়ে উধাও স্কুল ভবনের কন্ট্রাক্টর...”
সবাই গিয়ে সজীবকে বলে, তোমার শাশুড়ি তো পালাই গেছে...