বাংলার কৃষক বিদ্রোহের ইতিহাসে ইলা মিত্র এক অনন্য নাম। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় শুরু হওয়া কৃষক আন্দোলন পাকিস্তান আমলেও অব্যাহত ছিল, আর তারই ধারাবাহিকতায় তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন ইলা মিত্র। এই নাটকটি সেই লড়াই ও সংগ্রামের এক বিস্তৃত উপাখ্যান, যেখানে উঠে এসেছে এক নারীর অসামান্য সাহস, নেতৃত্ব এবং ত্যাগের কাহিনি।
প্রশান্ত হালদারের রচিত নাটক ‘ইলা’ শুধু ইতিহাসের পুনর্কথন নয়, বরং এটি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটের নাট্যরূপ। নাটকের কাহিনি ইলা মিত্রের সংগ্রামী জীবনকে কল্পনাশক্তি ও গবেষণালব্ধ তথ্যের