“সাহল বিন সা’দ রা. হতে বর্ণিত। রাসূল সা. এরশাদ করেন যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের নিরাপত্তা বিধানের গ্যারান্টি দেবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। এক. জবান, দুই. লজ্জাস্থান।” সহীহ বুখারী, কিতাবুর রিকাক।
প্রথমত জবানের হেফাজতের নিশ্চয়তা দিতে হবে যে এটা দিয়ে মিথ্যা বলা যাবে না। গীবত করা যাবে না। অপব্যবহার করা যাবে না। এর মাধ্যমে কারো অন্তরে আঘাত করা যাবে না। এ জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে।
দ্বিতীয়ত লজ্জাস্থানের হেফাজত করতে হবে।