Skip to Content
বাউল ধ্বংস ফতওয়া ও অন্যান্য

Price:

520.00 ৳

বাংলাদেশের স্বপ্নপূরণ
বাংলাদেশের স্বপ্নপূরণ
440.00 ৳
550.00 ৳ (20% OFF)
বাউল সম্রাট ফকির লালন শাহ
বাউল সম্রাট ফকির লালন শাহ
520.00 ৳
650.00 ৳ (20% OFF)
20% OFF

বাউল ধ্বংস ফতওয়া ও অন্যান্য

হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ই বাউলদের সম্পর্কে বিদ্বেস-বিরূপতা ও ঘৃনার বিষ ছড়িয়েছে। মুসলমানের চোখে বাউলের বেশরা, বেদাতি, নাড়ার ফকির আর হিন্দুর কাছে ব্রাত্য, পতিত, পাষন্ড-কদাচারি হিসেবে চিহ্নিত । মুসলমানদের ফতোয়া আর হিন্দুর বিধান-এই দুই উদ্যোগেই বাউলদের ধর্ম ও সমাজ থেকে খারিজ করা হয়েছে। বাউলবিরোধিতার নিদর্শন ছড়িয়ে আছে নানা পুথি-পুস্তক আর পত্র পত্রিকার পাতায়। বাউল ধ্বংশ ফতওয়া (১৯৩০), বাউল ধ্বংশ ফতওয়া (দ্বি-স : ১৩৩২), বাউল ধ্বংস ফতওয়া (দ্বিতীয় খন্ড, ১৩৩৩), ফকিরি ধোকা রদ্ ফতওয়া (১৩৩৩)- বাউলবিরোধী এমন চারটি দুর্লভ-দুষ্প্রাপ্য পুস্তক-পুস্তিকা গ্রন্থনা করেছেন ডক্টর আবুল আহসান চোধুরী। বাউলনিগ্রহের এই দলিল থেকে একটি বিশেষ কালের রক্ষনশীল সমাজমনের পরিচয় পাওয়া যায়। আর এর সূত্র ধরে দীর্ঘ কাল-পরিসরের প্রেক্ষপটে সংকলক-সম্পাদক বাউলবিরোধিতার যে ধারাবাহিক আলেখ্য রচনা করেছেন, তাতে বিষযটি স্পষ্ট, প্রাঞ্জল ও উজ্জল হয়ে উঠেছে। বাউলচর্চার এক মূল্যবান উপকরণ হিসেবে বিবেচিত হবে।
See More
https://pathakshamabesh.com/web/image/product.template/14447/image_1920?unique=018b3b1

520.00 ৳ 520.0 BDT 650.00 ৳

Not Available For Sale

(20% OFF)

This combination does not exist.

হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ই বাউলদের সম্পর্কে বিদ্বেস-বিরূপতা ও ঘৃনার বিষ ছড়িয়েছে। মুসলমানের চোখে বাউলের বেশরা, বেদাতি, নাড়ার ফকির আর হিন্দুর কাছে ব্রাত্য, পতিত, পাষন্ড-কদাচারি হিসেবে চিহ্নিত । মুসলমানদের ফতোয়া আর হিন্দুর বিধান-এই দুই উদ্যোগেই বাউলদের ধর্ম ও সমাজ থেকে খারিজ করা হয়েছে। বাউলবিরোধিতার নিদর্শন ছড়িয়ে আছে নানা পুথি-পুস্তক আর পত্র পত্রিকার পাতায়। বাউল ধ্বংশ ফতওয়া (১৯৩০), বাউল ধ্বংশ ফতওয়া (দ্বি-স : ১৩৩২), বাউল ধ্বংস ফতওয়া (দ্বিতীয় খন্ড, ১৩৩৩), ফকিরি ধোকা রদ্ ফতওয়া (১৩৩৩)- বাউলবিরোধী এমন চারটি দুর্লভ-দুষ্প্রাপ্য পুস্তক-পুস্তিকা গ্রন্থনা করেছেন ডক্টর আবুল আহসান চোধুরী। বাউলনিগ্রহের এই দলিল থেকে একটি বিশেষ কালের রক্ষনশীল সমাজমনের পরিচয় পাওয়া যায়। আর এর সূত্র ধরে দীর্ঘ কাল-পরিসরের প্রেক্ষপটে সংকলক-সম্পাদক বাউলবিরোধিতার যে ধারাবাহিক আলেখ্য রচনা করেছেন, তাতে বিষযটি স্পষ্ট, প্রাঞ্জল ও উজ্জল হয়ে উঠেছে। বাউলচর্চার এক মূল্যবান উপকরণ হিসেবে বিবেচিত হবে।

আবুল আহসান চৌধুরী

ডক্টর আবুল আহসান চৌধুরী সমাজমনস্ক ও ঐতিহ্যসন্ধানী লেখক। তাঁর চর্চা ও গবেষণার বিষয় ফোকলোর, উনিশ শতকের সমাজ ও সাহিত্য, সংবাদ-সাময়িকপত্র, আধুনিক সাহিত্য, আঞ্চলিক ইতিহাস ও সংগীত-সংস্কৃতি। লালন সাঁই, কাঙাল হরিনাথ মজুমদার ও মীর মশাররফ হোসেন-বিষয়ক তাঁর গবেষণা-কাজ দেশে-বিদেশে সমাদৃত। সংগ্রহ-সংকলন-সম্পাদনা করেছেন সাহিত্যসেবীদের মূল্যবান পত্র, ডায়েরি, দুষ্প্রাপ্য গ্রন্থ ও রচনাবলি। প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় একশো তিরিশ। জন্ম কুষ্টিয়ার মজমপুরে, ১৩ জানুয়ারি ১৯৫৩। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পিএইচডি। প্রায় চল্লিশ বছর অধ্যাপনা-পেশায় যুক্ত ছিলেন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক। উল্লেখযোগ্য সম্মাননা-স্বীকৃতি-পুরস্কার : লালন পুরস্কার (পশ্চিমবঙ্গ রাজ্য লালন মেলা সমিতি, ২০০০), বঙ্গীয় সাহিত্য পরিষৎ পুরস্কার (কলকাতা, ২০০৮), গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (ঢাকা, ২০০৯)।

Title

বাউল ধ্বংস ফতওয়া ও অন্যান্য

Publisher

Pathak Shamabesh

Number of Pages

350

Language

Bengali / বাংলা

Category

  • Baul / Religion / Society
  • First Published

    FEB 2014

    Delivery Charge (Based on Location & Book Weight)

     Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)

     Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)

     International Delivery: Charges vary by country and book weight — will be informed after order confirmation.

     3 Days Happy ReturnChange of mind is not applicable

     Multiple Payment Methods

    Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available. 

    হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ই বাউলদের সম্পর্কে বিদ্বেস-বিরূপতা ও ঘৃনার বিষ ছড়িয়েছে। মুসলমানের চোখে বাউলের বেশরা, বেদাতি, নাড়ার ফকির আর হিন্দুর কাছে ব্রাত্য, পতিত, পাষন্ড-কদাচারি হিসেবে চিহ্নিত । মুসলমানদের ফতোয়া আর হিন্দুর বিধান-এই দুই উদ্যোগেই বাউলদের ধর্ম ও সমাজ থেকে খারিজ করা হয়েছে। বাউলবিরোধিতার নিদর্শন ছড়িয়ে আছে নানা পুথি-পুস্তক আর পত্র পত্রিকার পাতায়। বাউল ধ্বংশ ফতওয়া (১৯৩০), বাউল ধ্বংশ ফতওয়া (দ্বি-স : ১৩৩২), বাউল ধ্বংস ফতওয়া (দ্বিতীয় খন্ড, ১৩৩৩), ফকিরি ধোকা রদ্ ফতওয়া (১৩৩৩)- বাউলবিরোধী এমন চারটি দুর্লভ-দুষ্প্রাপ্য পুস্তক-পুস্তিকা গ্রন্থনা করেছেন ডক্টর আবুল আহসান চোধুরী। বাউলনিগ্রহের এই দলিল থেকে একটি বিশেষ কালের রক্ষনশীল সমাজমনের পরিচয় পাওয়া যায়। আর এর সূত্র ধরে দীর্ঘ কাল-পরিসরের প্রেক্ষপটে সংকলক-সম্পাদক বাউলবিরোধিতার যে ধারাবাহিক আলেখ্য রচনা করেছেন, তাতে বিষযটি স্পষ্ট, প্রাঞ্জল ও উজ্জল হয়ে উঠেছে। বাউলচর্চার এক মূল্যবান উপকরণ হিসেবে বিবেচিত হবে।
    No Specifications